মসজিদে বিস্ফোরণ: গাফিলতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে
জাতীয়

মসজিদে বিস্ফোরণ: গাফিলতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজ হাবিবুর রহমান জানিয়েছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তে দেখা বোঝা যাচ্ছে যে, এ ঘটনায় সেখানে গাফিলতি ছিল। জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

রোববার (০৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখে বাইরে বের হয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, তদন্তে সব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মসজিদ নির্মাণের সময় গ্যাসলাইন কি আগে থেকে ছিল কি না, অথবা ইঞ্জিনিয়ারের কোনো ত্রুটি আছে কি না, কিংবা গ্যাসলাইন থাকার পরও মসজিদ কমিটি সেটি নির্মাণ করেছে কি না- সবকিছু খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

গাফিলতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাফিলতির বিষয়টি তারাই বলতে পারবেন। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে দেখে বোঝা যাচ্ছে যে, গাফিলতি সেখানে ছিল।

এ সময় ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়া অন্যান্য তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরিষ্কার বোঝা যাবে, আসলে বিস্ফোরণের ঘটনাটি কেন, কিভাবে ঘটলো। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। একজন বাদে সবার অবস্থা খুবই খারাপ।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে মোস্তাফিজুর রহমান বলেন, ‘যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে সেই কারণটিই উদঘাটন হওয়া জরুরি। যার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটুক না কেন, সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

ডিআইজি হাবিবুর রহমান আরও জানান, এ ঘটনায় যারা দায়ী তাদের মামলার আসামি করা হবে। প্রয়োজনে তাদের গ্রেপ্তার করে চার্জশিট গঠন করে আদালতে পাঠানো হবে। এ সময় ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ অন্যরা।

গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মসজিদের চারপাশে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণে আগুন লাগার ধারণা করা হলেও গ্যাসের লিকেজ থেকে এই দুর্ঘটনা হতে পারে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে, আগুন নেভানোর সময় জমে থাকা পানিতে বুদবুদ দেখা যায়।

এ দুর্ঘটনায় দগ্ধ অন্তত ৪০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩৭ জনকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে এ পর্যন্ত ২৬ জনই মারা গেছেন। চিকিৎসাধীন বাকি ১১ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই তল্লা এলাকার বাসিন্দা।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা