মসজিদে বিস্ফোরণের তদন্ত হচ্ছে : প্রধানমন্ত্রী
জাতীয়

মসজিদে বিস্ফোরণের তদন্ত হচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে গ্যাসলাইনের ওপর মসজিদ নির্মাণে কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়েছিলো কি না, তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

প্রধানমন্ত্রী বলেন, ‘মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তার তদন্ত হবে। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মসজিদটি নাকি গ্যাসের লাইনের ওপরে নির্মাণ করা হয়েছে। সাধারণত গ্যাস লাইনের ওপরে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয় না। গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিলো কি না তা খতিয়ে দেখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী ।

তিনি বলেন, সামর্থবানরা অনেক সময় মসজিদে এসি দান করেন। এই এসির ধারণ ক্যাপাসিটি ছিলো কি না তা দেখা হবে। এছাড়া মসজিদ নির্মাণে ভালোভাবে নকশা তৈরি করা হয়েছিল কি না খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিডিআর বিদ্রোহের পেছনে বিএনপি-জামায়াত এবং ওয়ান ইলেভেন সৃষ্টিকারীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সরকারে থেকে আমরা এমন একটা ঘটনা ঘটাবো তা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। যারা ক্ষমতায় আসতে পারেনি তারাই এ ঘটনার পেছনে ছিল। তাদের সঙ্গে ছিলো ওয়ান-ইলেভেন সৃষ্টিকারীরা। আওয়ামী লীগ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসায় সবকিছু নস্যাতের পরিকল্পনায় তারা এ ঘটনা ঘটিয়েছে। একদিন না একদিন এই সত্য বের হবে।

সান নিউজ / বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা