সংগৃহীত
জাতীয়

ট্রাক-কাভার্ড ভ‍্যানে চাপা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানার চানখারপুলে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে মো. মিলন (২৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্র-মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিলনকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক আসাদুল ইসলাম জানান, মিলন আমার ট্রাকে হেলপারের কাজ করতো। রাতের দিকে চানখারপুল মোড়ে ট্র্যাকটি পেছন দিকে ব্যাক করছিলাম। ট্রাকের পেছনে দাঁড়িয়ে মিলন এ সময় সেটিকে সংকেত দিচ্ছিল। পেছন থেকে তখন একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়েছিল। মিলন পেছনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি খেয়াল করেনি। ফলে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে বেঁচে নেই।

আরও পড়ুন: প্রথম দিনে ৪২ প্রার্থীর আপিল জমা

তিনি আরও বলেন, নিহত মিলনের গ্রামের বাড়ি ভোলা জেলায়

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা