সংগৃহীত
জাতীয়

বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়াটার্স এলাকায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

মঙ্গলবার (৫ ডিসেম্বর ) ভোর রাতের দিকে মাইক্রোবাসটি বিমানবন্দর থেকে এক সৌদি প্রবাসীকে নিয়ে কুমিল্লা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতব্যক্তিরা হলেন- সৌদি প্রবাসী শহীদুল ইসলাম (৪৫), তার ছেলে সাইফুল ইসলাম (২০), ইমরান (৩০), মামুন (২৭) ও মাইক্রোবাস চালক আল-আমিন (৩০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা শামীম জানান, আমার ভাই সৌদি আরব থেকে মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়। সেখান থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসে করে রওনা দিলে, মাইক্রোবাসটি ডেমরার স্টাফ কোয়াটার্স এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ৫জনই আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাতিজা সাইফুল ইসলামকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও চালক আল আমিনকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: দিনাজপুরে বাসে আগুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোর রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মাইক্রোবাস ও বাসের সঙ্গে সংঘর্ষে আহত ৫ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসা দিয়েছে ছেড়ে দিয়েছেন চিকিৎসক। ১ জন চিকিৎসাধীন আছেন আর ১ জনকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়টি ডেমরা থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা