ছবি-সংগৃহীত
জাতীয়

আদালতে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: আত্মপক্ষ সমর্থনে শ্রম আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: পাস করলে হবে না, অর্থবহ হতে হবে

রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরে পৌঁছান তিনি। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন তার সঙ্গে ছিলেন ।

এর আগে, গত ১৬ নভেম্বর তৃতীয় দিনের মতো আদালতে যান ড. মুহাম্মদ ইউনূস। সেদিন বিচারের শেষ পর্যায়ে শ্রমিকদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আইনজীবীরা।

বাদীপক্ষের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অধ্যাপক ইউনূসসহ আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতে সকল সাক্ষ্যপ্রমাণ তুলে ধরেছেন তারা।

আরও পড়ুন: র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

এসময় ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, যে তিনটি অভিযোগে শ্রম আইন লঙ্ঘনের এই মামলা করা হয়েছে তার কোনোটির সঙ্গে ড. ইউনূসের কোনো সংশ্লিষ্টতা নেই। জেরায় বাদী নিজেও তা স্বীকার করেছেন। অন্যরাও বলেছেন যে তার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কারও সংশ্লিষ্টতা না থাকে, তবে তাকে কেন আসামি করা হলো? তার একটিই কারণ, সেটি হচ্ছে ড. ইউনূসের সম্মানহানি করা! এটি একটি চক্রান্ত ছাড়া আর কিছু না।

তিনি আরও বলেন, এই মামলা শেষ হওয়ার পথে। আর আজ তারা কতগুলো নতুন কাগজ দিয়েছেন। যা এভিডেন্সে নেই। তারা যখন দেখছেন, মামলায় হেরে যাচ্ছেন, তখন নতুন করে এসব কাগজ উপস্থান করা হলো, যেগুলোতে কোনো সাক্ষী নেই। আমাদের এভিডেন্সও দেয়া হয়নি।

ড. ইউনূসের আইনজীবী বলেন, আজকে তর্ক শুনে যেটা মনে হয়েছে, তাতে আইন অনুযায়ী বিচার হলে এই মামলায় শাস্তি দেওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই। বরং যারা অপমান করেছেন, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।

অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

মামলার অভিযোগে বলা হয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে তারা শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে ১০১ জন শ্রমিক ও কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিলও গঠন করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা প্রদান করা হয়নি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা