ছবি: সংগৃহীত
জাতীয়

আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এ সময় কেউ হতাহত না হলেও পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি পেছালো

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা শ্রীবাস দাস বলেন, আমি পাশেই জুতা কালির কাজ করছিলাম। হঠাৎ করে পাশে এ বিস্ফোরণ। আমি অনেক ভয় পেয়ে যাই। কে বা কারা এটা ফেলেছে, আমি দেখিনি।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এটা ঘটলো।

হয়তো রাষ্ট্রপক্ষ বা সরকারকে ভয় দেখাতে এ বিস্ফোরণ। আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারতো।

আরও পড়ুন: নির্বাচনে এলে স্পেস পাবে বিএনপি

রাজধানীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এ বিষয় তদন্ত করছি।

এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানো হয়।

রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক আগামী বুধবার (২২ নভেম্বর) শুনানির নতুন দিন ধার্য করেন।

উল্লেখ্য, আজ সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৫ দফা অবরোধের পর জাতীয় নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে।

আরও পড়ুন: বুধবার থেকে ফের অবরোধ

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এ কর্মসূচিতে সমর্থন জানিয়ে হরতাল পালনের ঘোষণা দিয়েছে- জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা