ছবি-সংগৃহীত
জাতীয়

গণতন্ত্র নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কেউ গণতন্ত্র নষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রোববার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে, স্কটল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হয়।

আরও পড়ুন: আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেশকে গড়ে তোলা

তিনি বলেন, আমি তাদের বলেছি, আপনারা ভালো দিনে এসেছেন। আমরা মনোনয়নপত্র দাখিল করবো। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সে কারণে প্রাতিষ্ঠানিক যা যা করার, বায়োমেট্রিক ব্যালট, আইডি, স্বচ্ছ ব্যালট বক্স ও শক্তিশালী নির্বাচন কমিশন তৈরি করেছি। আমরা অঙ্গীকারবদ্ধ অবাধ নির্বাচন করার জন্য। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সরকার পরিবর্তনের হাতিয়ার হচ্ছে নির্বাচন। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। কেউ গণতন্ত্র নষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে বলেন, আমাদের দেশের অনেকগুলো দল, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হয়নি, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে বিভিন্ন অজুহাত খোঁজে। গেল ২৮ অক্টোবর যা আমরা দেখেছি। তারা শান্তিপূর্ণ শোভাযাত্রার নাম করে যে কাণ্ড করেছেন; তারা বিচারকদের আক্রমণ করেছেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন।

আরও পড়ুন: সারাদেশে ৪৬০ টহল দল মোতায়েন

তিনি বলেন, স্কটল্যান্ডের ছয়জনের একটি প্রতিনিধি দল এসেছে। তাদের মধ্যে তিনজন সংসদ সদস্য। একজন কনজারভেটিভ, আরেকজন লেবার ও তৃতীয়জন গ্রিন পার্টির সদস্য। তিন দলের তিনজন একসঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। ভবিষ্যতে আমাদের দেশেও এমন হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, ‘আজ আমার সঙ্গে তাদের জলবায়ু, রোহিঙ্গা, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এটি একটি ভালো আলোচনা ছিল। তারা শ্রম ইস্যু নিয়েও কথা বলেছেন। আমি বলেছি, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, তখন শ্রমিকদের বেতন ছিল ৮০০ টাকা। পরে সেটা বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়েছে। সেটা আবার বাড়িয়ে আট হাজার ৩০০ ও এবার সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন বাতিল

পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করে বলেন, পৃথিবীর কোনো দেশে শ্রমিকদের এত বেশি বেতন বাড়ে না। এর পাশাপাশি শ্রমিকদের বাসস্থান, চিকিৎসা সহায়তা ও গর্ভবতীদের জন্য ছয়মাসের ছুটির ব্যবস্থা করা হয়েছে।

‘আমরা শ্রমিকবান্ধব সরকার, এ বিষয়ে আমরা সতর্ক। কিন্তু পশ্চিমা দেশগুলো বলছে, শ্রমিক ইউনিয়ন বাড়াতে হবে। তাদের দেশে ইউনিয়ন কমে যাচ্ছে বলে আমাদের দেশে বাড়াতে চায়। আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা একটি শর্ত দিয়েছি যে ২০ শতাংশ শ্রমিক যদি ইউনিয়ন করতে রাজি হন, তাহলে তাদের স্বাগত। আর বড় কোম্পানিতে কোনো শতাংশ বিবেচ্য না। তবে আমরা একদিনে আমেরিকা কিংবা ইউরোপের মতো বেতন দিতে পারবো না’ বলেন আব্দুল মোমেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা