ছবি-সংগৃহীত
জাতীয়

শনিবার আসছে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল 

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ১৮ নভেম্বর ঢাকায় আসছে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার হরতাল ডাকলো বিএনপি

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ১৮ নভেম্বর কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যে ইইউর চার সদস্যের একটি প্রতিনিধিদলও বাংলাদেশে আসবে।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

দেশে হঠাৎ করে রাশিয়ার যুদ্ধজাহাজ আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর ৩টি যুদ্ধজাহাজ বাংলাদেশে আসে এবং ১২ থেকে ১৪ নভেম্বর অবস্থান করে জাহাজগুলো চলে যায়। এটি একটি নিয়মিত বিষয়।

বিদেশি রাষ্ট্রদূতের কর্মস্থল ত্যাগের বিষয়ে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, বিদেশি রাষ্ট্রদূত কর্মস্থল ত্যাগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নিয়ম রয়েছে। তবে সেই তথ্য গণমাধ্যমকে জানানো সমীচীন হয় নি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা