সংগৃহীত
জাতীয়

সব দল নির্বাচনে অংশ নেবে

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে আমরা তাদের শাস্তি দেব। বিএনপি বড় রাজনৈতিক দল হলে নির্বাচনে এসে প্রমাণ করুক, যে তারা বড় দল।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি

বুধবার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা জানান।

মার্কিন ভিসানীতি নিয়ে এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞার কোনো ভয় নাই, এগুলো জুজুর ভয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব।

ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নতুন সরকার গঠনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা। ইইউ প্রতিনিধিদল আশাবাদ বৈঠকে ব্যক্ত করেছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার গঠন হবে বলেন পররাষ্ট্র সচিব।

আরও পড়ুন: তেল-ডাল কিনবে সরকার

প্রতিনিধি দলকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচন নিয়ে বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, তা আছে। তফসিল ঘোষণা হবে ও তারপরে আমরা আশা করছি, সব দল নির্বাচনে অংশ নেবে।

এই দিকে বিকেলে বৈঠক, জাতির উদ্দেশে সিইসির ভাষণ ও তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁও নির্বাচন কমিশনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা