সংগৃহীত
জাতীয়

বাসে আগুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আব্দুল্লাহপুরে একটি বাসে আগুন দেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। প্রাথমিকভাবে আটককৃতের নাম পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

সোমবার (১৩ নভেম্বর) র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে উত্তরার পলওয়েল মার্কেটের সামনে গাড়িতে আগুন দেওয়ার সময় সাদা পোশাকে থাকা র‍্যাব-১ এর সদস্যরা এক ব্যক্তিকে আটক করে। তবে আটক ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ রানা জানান, আব্দুল্লাহপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

প্রসঙ্গত, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি রোববার (১২ নভেম্বর) থেকে শুরু হয়ে আজ সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত চলবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা