ছবি-সংগৃহীত
জাতীয়
ডিসি-এসপি

দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ ১০-১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং বিভাগীয় কমিশনারদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের দিনক্ষণ ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এ প্রশিক্ষণ দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: বাসভবনে হামলাকারীর পরিচয় শনাক্ত

এর আগে, হরতাল-অবরোধের কারণে দ্বিতীয় ধাপের এই প্রশিক্ষণের তারিখ দুইবার পিছিয়েছে। নতুন করে আগামী শুক্রবার (১০ নভেম্বর) ও শনিবার (১১ নভেম্বর) দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

সোমবার (৬ নভেম্বর) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্য চার কমিশনার।

আরও পড়ুন: আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি পত্রের পরিপ্রেক্ষিতে জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের ১ম পর্যায়ের ১১৬ জনের প্রশিক্ষণ ইতোমধেই অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের ১১৪ জনের প্রশিক্ষণ আগামী শুক্রবার-শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শুরু হবে সকাল ৯টায়।

আরও পড়ুন: আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না

ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের বিভাগীয় কমিশনাররাও প্রশিক্ষণে অংশ নেবেন। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলার ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসারকে প্রশিক্ষণে অংশ নিতে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়াও প্রশিক্ষণে অংশ নিতে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও বরিশাল জেলার এসডি, ডিসি ও নির্বাচন কর্মকর্তাদেরও চিঠি দেওয়া হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা