অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা খানম
জাতীয়

অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা খানম

নিজস্ব প্রতিবেদক:

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

হাসপাতালে উপস্থিত ওয়াহিদার সহকর্মীরা জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার পরে তাকে শেরেবাংলানগরের সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

মাথার বাঁ পাশ গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপচারের কথা জানান রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা। তবে তার সেন্স আগের তুলনায় কিছুটা ভালো।

এর আগে বিকেল ৪টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক প্রফেসর জাহিদ বলেছিলেন, তিনি সংকটাপন্ন অবস্থায়ই আছেন। ব্লাড প্রেসার, পালস যদি উন্নতি না করে এবং জ্ঞানের মাত্রা যদি আরো ডিটোরেট করে, তাহলে যথেষ্ট বিপজ্জনক অবস্থায় আছেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতেও পারে। তবে আমরা আশা করছি, উন্নতি হয়ে যাবে।’

বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে আড়াইটার দিকে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা ও তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোরে তাদের উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে গুরুতর আহত ইউএনওকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

দুর্বৃত্তদের হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা