অনড় অবস্থান কর্মসূচিতে বিটিসিএল শ্রমিকরা 
জাতীয়

স্থায়ী চাকরির দাবিতে অনড় অবস্থান কর্মসূচিতে বিটিসিএলের ক্যাজুয়েল শ্রমিকরা 

নিজস্ব প্রতিবেদক:

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন টেলিযোগাযোগ ভবনের সামনে গত তিনদিন ধরে অবস্থান করছেন বিটিসিএলের অবৈতনিক নৈমিত্তিক (ক্যাজুয়েল) শ্রমিক-কর্মচারীরা। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এই অনড় অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশের তিন শতাধিক শ্রমিক-কর্মচারী। চাকরিগত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কম্পিউটার অপারেটর, অপটিক্যাল ফাইবার ও কপার কেবল জয়েন্টর, টেলিফোন এক্সচেঞ্জের সুইচরুম জেনারেটরের ব্যাটারিকর্মী, সহকারী লাইনম্যান, অফিস সহকারী, মোটরগাড়ি চালক, পাচক, প্রহরী ও পরিচ্ছন্নকর্মীসহ বিভিন্ন পদে কর্মরতরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওই শ্রমিকরা বলেন, ‘বিটিসিএলে যথেষ্ট শূন্যপদ থাকার পরও সারাদেশে আমরা তিন শতাধিক ক্যাজুয়েল শ্রমিক-কর্মচারী সরকারি রাজস্ব বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিনা বেতনে কাজ করে যাচ্ছি। ঈদ, রমজান, বন্যা ঘুর্ণিঝড় ও করোনাকালের সরকারি ছুটি দিনগুলোতেও বিটিসিএলের এই ক্যাজুয়াল কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত ও কর্মরত ছিলেন এবং বর্তমানেও আছেন। কিন্তু নেই কোনো বেতন কাঠামো ও চাকরিগত নিশ্চয়তা। ইতোমধ্যে যাদের বেতন বন্ধ হয়েছে, আজ তাদের পরিবার নিয়ে রাস্তায় থাকার উপক্রম হয়েছে, লঙ্ঘিত হচ্ছে মৌলিক অধিকার।’

ওই শ্রমিক-কর্মচারীরা গত বছরের ৯ জুলাই ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের প্রশাসনিকভাবে স্বচ্ছ তালিকার মাধ্যমে অন্তর্ভুক্ত করে স্থায়ী নিয়োগের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু গত এক বছরেও ওই আবেদনে সাড়া দেয়নি মন্ত্রণালয়। তাই তারা বর্তমান শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত এ অবস্থান চালিয়ে যাবেন বলে জানান বিটিসিএল ক্যাজুয়েল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা