সংগৃহীত
জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের বৈঠক বুধবার (১ নভেম্বর)। আগামীকাল বিকেলে সুপ্রিম কোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানা যায়। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি) থেকে রোববার (২৯ অক্টোবর) ২ টি পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ইসি বলেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আগামী ১-৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে। সংসদ নির্বাচনের তফসিল সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। এবারও তাই চাওয়া হয়েছে।

সংসদ নির্বাচনের সময় গণনা আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছে, নভেম্বরের শুরুতে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুর মধ্যে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা