সংগৃহীত
জাতীয়

ডেমরায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় দাঁড়িয়ে থাকা বাসে দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে নাঈম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন রবিউল (২৫) নামের আরেক যুবক। তারা ২ জনই অছিম পরিবহন বাসের হেলপার। রাতে বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন তারা।

আরও পড়ুন: ঢাকাসহ সব রুটে বাস চলবে

রোববার (২৯ অক্টোবর) সকালে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাঈম বরিশালের কোতোয়ালি থানা এলাকার আলম চৌকিদারের ছেলে। ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুড়ে মারা যান নাঈম। দগ্ধ রবিউলকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদল নেতারা হত্যা করেছে

এ বিষয়ে এ ইনচার্জ বলেন, ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ঐ সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন পরিবহনের ২ হেলপার নাঈম ও রবি। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে রাতেই আগুন নির্বাপণ করেছে।

নাঈমের মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা