ছবি: সংগৃহীত
জাতীয়

দেশের ১৪ হাজার ৭০৭ ভিক্ষুক পুনর্বাসিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬৪ টি জেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৭০৭ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে তাদের পুনর্বাসন করা হয়েছে।

আরও পড়ুন: আজ নবমী, দেবীর ‘মহা আরতি’

রোববার (২২ অক্টোবর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর থেকে দেশের ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১০-১১ অর্থ বছরে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও পড়ুন: ৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

এ কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্র ব্যবসা, মুদি দোকান, চায়ের দোকান, পানের দোকান, কাঁচামালের ব্যবসা, বাদাম বিক্রি, মসলা বিক্রি, কাঠ বিক্রি, হকার, সেলাই কাজ, পিঠা তৈরি, ডিমের ব্যবসা, হাঁস-মুরগি পালন, পশু পালন, রিক্সা বা ভ্যান ইত্যাদি কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ সরবরাহের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসনে ২০২২-২০২৩ অর্থ বছরে দেশের ৬৪ জেলায় ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে এবং চলতি অর্থ বছরেও অনুদান প্রদানের পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা