ছবি: সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির সুস্থতা কামনা করলেন মুর্মু

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন: সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া

এর আগে বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।

শুক্রবার (২০ অক্টোবর) এক বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, আপনার সাম্প্রতিক অস্ত্রোপচারের বিষয়ে অবগত হয়েছি। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন জেনে আমি আনন্দিত।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার শারীরিক ও মানসিক উন্নতি কামনা করছি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন ভারতীয় রাষ্ট্রপতি।

রাষ্ট্রপ্রধানের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে বিশিষ্ট শল্যবিদ অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে যাত্রীর ঢল

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, রাষ্ট্রপতি এখন অস্ত্রোপচার পরবর্তী ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার চেতনা ফিরেছে। বর্তমানে তিনি ভালো আছেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি। এ দিন সকাল ৮ টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের এক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা