ছবি: সংগৃহীত
জাতীয়

বিমানবন্দর উন্নত করার প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের প্রতিটি বিমানবন্দরকে উন্নত করার প্রক্রিয়া চলছে। আমরা এমন একটি এভিয়েশন হাব গড়ে তুলতে চাই, ভবিষ্যতে যাতে পর্যটকরা আরও আকৃষ্ট হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত ৫৮ তম ডিজিসিএ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বিমান শিল্পের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে তার হাত ধরিই সিভিল এভিয়েশন প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন এখন বাস্তবায়নে কাজ করছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে দেশ এক অপার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। গত ১০ বছরে বিমান খাতে যাত্রী ও কার্গো পরিবহনের সংখ্যা দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

মো. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি এভিয়েশন হাব গড়ে তুলতে, যাতে পূর্ব ও পশ্চিমকে এক করা যায়। আমাদের ভূতাত্ত্বিক অবস্থানের জন্য একটি আলাদা সুবিধা আমরা পেয়ে থাকি।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকা তৃতীয়

তিনি আরও বলেন, এবারের সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী বৈশ্বিক উন্নয়নের কর্মকাণ্ড হিসেবে বিগত ২ যুগ ধরে কাজ করছেন। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হওয়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের পরবর্তী লক্ষ্য ২১০০ সালে ‘ডেল্টা প্ল্যান’।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এবারের সম্মেলনে এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৭ টি দেশ ও ১৩ আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেছে।

আরও পড়ুন: মিনিবাস উল্টে নিহত খতিব

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা