সংগৃহীত
জাতীয়

কাওলায় আ’লীগের জনসভায় প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাওলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ক্ষমতাসীনদের জনসমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আরও পড়ুন: বিসিএসে ৭১৬১ নারী কর্মকর্তা নিয়োগ

শনিবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় জনসমাবেশস্থলে পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জবাব দেন।

গত ৭ অক্টোবর এ জনসভাটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ তা পরিবর্তন হয়। তাই আজ (শনিবার) কাওলায় হচ্ছে জনসভা।

আরও পড়ুন: ২২ অক্টোবর সব স্বর্ণের দোকান বন্ধ

জনসভা উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলার মাঠে। দুপুর ২টার আগেই মাঠ প্রায় ভরে যায়। নেতাকর্মীরা রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়ায় অবস্থান নেন। অনুসারীরা টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানান সাজে সেজে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা যায়।

জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, শাজাহান খান, বাহাউদ্দিন নাসিম, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাতসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা