ছবি-সংগৃহীত
জাতীয়

উপসচিবে পদোন্নতি ২৯ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক : উপসচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের ২৯ তম ব্যাচ।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে পুলিশ চিন্তিত নয়

সোমবার (২ অক্টোবর) সুপিরিয়র সিলেকশন বোর্ড এ বিষয়ে বৈঠকে বসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, পদোন্নতিতে লেফটআউট তালিকার বাইরে নিয়মিত ব্যাচ থেকে নেওয়া হচ্ছে ১৯৫ জনকে। এর মধ্যে ইকোনমিক ক্যাডার থেকে প্রশাসনে একীভূত হওয়া কর্মকর্তা রয়েছেন ২৯ জন। ২০১১ সালে ২৯ তম বিসিএস যোগদান করে ১৬৬ জন কর্মকর্তা।

আরও পড়ুন : শিশুদের মনে সাহস জাগাতে সরকার বদ্ধপরিকর

সূত্র আরও জানায়, ৮২ বিশেষ ব্যাচে ৬৫০ জন কর্মকর্তার চাপে ভুক্তভোগী ছিল ৮৪, ৮৫ ও ৮৬ ব্যাচের ১২ শতাধিক কর্মকর্তা। যে কারণে এসব ব্যাচের কর্মকর্তাদের চাকরি জীবনের প্রথম পদোন্নতি পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে।

৩ টি বড় ব্যাচের ধাক্কায় প্রশাসনে দীর্ঘদিন থেকে প্রতিটি ধাপে পদোন্নতির জট বিরাজ করছিল। সেখান থেকে বেরিয়ে এখন প্রায় যথাসময়ে পদোন্নতি হচ্ছে। ২৯ ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি প্রক্রিয়া এক বছর বিলম্বিত হয়েছে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন : ঢাকায় এলেন মার্কিন দূত রেনা বিট

প্রাথমিক যোগ্যতা অর্জন না করায় একজন কর্মকর্তা তালিকা থেকে বাদ পড়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সপ্তাহে ২-১ বার বৈঠক হলে এ মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত পদোন্নতি প্রস্তুত করা সম্ভব হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা