সংগৃহীত
জাতীয়

পেনশন স্কিম থেকে ঋণ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার উন্নয়ন কাজের জন্য পেনশন স্কিম থেকে ঋণ নেবে। এতে করে বৈদেশিক ঋণ গ্রহণের প্রবণতা কমবে।

আরও পড়ুন: দেশে ফিরলেন রাষ্ট্রপতি

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এফডিসিতে পেনশন স্কিম নিয়ে ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ শিরোনামে এক ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা জানান। সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরিকল্পনামন্ত্রী জানান, উন্নয়ন কাজে সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেবার আরও একটি উৎস যোগ হয়েছে। এতে বিদেশ থেকে ঋণ নেওয়া কমে আসবে। এছাড়াও পেনশন স্কিমে অংশ নিলে সামাজিক নিরাপত্তার সুবিধা বন্ধ হবে, এই শর্ত পুনর্বিবেচনা প্রয়োজন।

আরও পড়ুন: টানা ৩ দিনের ছুটি

এ মন্ত্রী বলেন, বিভিন্ন বড় প্রকল্পের কারণে বর্তমানে দেশে অনেক অর্থের প্রবাহ রয়েছে। এই কারণে দুর্নীতিও বাড়ছে। এদিকে নজর দেওয়া প্রয়োজন বলে জানায় তিনি।

বক্তারা ছায়া সংসদের আলোচনায় শ্রমজীবী মানুষের জন্য টানা ১০ বছর চাঁদা দেওয়ার বিষয়টি শিথিল করার পক্ষে মত দেন। এছাড়া চাঁদা প্রদানকারী নিখোঁজ হলে নমিনির পেনশনের অর্থ বুঝে পাওয়ার মেয়াদ ৩ বছর করাসহ ১০ দফা প্রস্তাব তুলে ধরেন তারা। বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতির কারণে পেনশন স্কিম যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টিও উঠে আসে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা