সংগৃহীত
জাতীয়

ডিএনসিসিতে কর্মী নিয়োগে কমিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সংস্থাটি বিভিন্ন দপ্তর ও স্থাপনায় গ্রাম পুলিশ বা নিরাপত্তা কর্মী নিয়োজিত করার আগে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য চিঠি দিয়েছে । এছাড়াও অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ৩ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা উত্তর কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা যায়। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৩ সদস্যের কমিটি গঠন করে দেন।

এ সচিব বলেন, মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর ও স্থাপনায় গ্রাম পুলিশ বা নিরাপত্তা কর্মী নিয়োজিত করার আগে তা অধিকতর যাচাই-বাছাই করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিরাপত্তা কর্মী নিয়োজিত করার আগে অধিকতর যাচাই-বাছাই করে নেবে।

আরও পড়ুন: ঢামেকে টেস্টটিউব শিশুর জন্ম

ডিএনসিসি সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী সচিব মামুনুর রশিদকে ৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। অন্যদিকে সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসির নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হক ভূইয়া। কমিটির অন্য সদস্য হলেন ডিএনসিসির সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যুবরাজ সরকার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা