ছবি: সংগৃহীত
জাতীয়

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত পৌনে ৪ টায় আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় রাত ৩ টা ৫২ মিনিটে। প্রথমে ৭ টি ইউনিট কাজ করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ১৮ সোনার দোকান পুড়ে ছাই

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ৫৭ মিনিট পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয়রা বলেন, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়েছে। টিনশেডের অনেকাংশে এখনো আগুন জ্বলছে। সেই সাথে কিছুক্ষণ পর পর এসি বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

এদিকে ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, সময় বাড়ার সাথে সাথে আগুনের তীব্রতা বাড়তে দেখা যায়। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট।

আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা