ছবি: সংগৃহীত
জাতীয়
জি-২০ শীর্ষ সম্মেলন

আগামীকাল ভারতে যাবেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে আগামীকাল ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আসছেন আজ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, হায়দ্রাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, বঙ্গবন্ধুকন্যার সাথে মোদি আলাপচারিতা করবেন নিজের বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে।

আরও পড়ুন: যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন

আন্তরিকতার বার্তা দিতে এ গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে জি-২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন শুরু হবে। বাংলাদেশ ঐ গোষ্ঠীর সদস্য না হলেও ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী

সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা ২ দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত বলে মনে করছে কূটনৈতিক মহল।

আনন্দবাজারের ঐ প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করবেন শেখ হাসিনা। নৈশভোজ এবং সম্মেলন কক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনার কথাও প্রতিবেদনে বলা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা