ছবি : সংগৃহিত
জাতীয়

পুলিশ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে

জেলা প্রতিনিধি: দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে সবধরনের কাজ করছে পুলিশ জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: কাজী নজরুল ইসলাম’র প্রয়াণ

রোববার (২৭ আগস্ট) দুপুর ২টায় তিনি বরিশাল পুলিশ লাইনস ড্রিল শেডে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় সভায় একথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ আহত হলে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে জানিয়ে আইজিপি বলেন, পুলিশের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ।

এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাম্প্রদায়িকতা দেশের অগ্রগতির অন্তরায়

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সভা শেষে পুলিশ লাইনস চত্বরে একটি ক্রিসমাস ট্রি রোপণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা