জাতীয়

গ্যাস বিস্ফোরণ দগ্ধ আরও এক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর দগ্ধ আফসানারও (৫) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

গত ১৩ আগস্ট দিবাগত রাত ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

দগ্ধরা হলেন- মো. আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের মেয়ে আফসানা (৫), মুক্তার বাবা মো. আলতাফ সিকদার (৭২) ও তার মা মোছা. মর্জিনা বেগম (৫০)।

পরে রাত ৩টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানে আফসারা বাবা ও মায়ের মৃত্যু হয়।

আরও পড়ুন : ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আফসানার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে চিকিৎনাধীন অবস্থায় তারা বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। তবে আফসানার নানা-নানিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকতো পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা