ছবি: সংগৃহীত
জাতীয়
মেট্রোরেলে ইমার্জেন্সি ব্রেক

১ ঘণ্টার বন্ধ থেকে চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করা মেট্রোরেলের একটি ট্রেনে ইমার্জেন্সি ব্রেক হওয়ার কারণে ১ ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: সাহেদের ৩ বছরের কারাদণ্ড

পরে একটি লাইনে ট্রেন চলাচল শুরু হলেও বর্তমানে ২ টি লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার পর হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সোয়া ১ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ৯ টা ৪৫-এর দিকে একটি লাইনে ট্রেন চালু করা হয়। পরে ২ টি লাইনেই ট্রেন চালু করা হয়।

আরও পড়ুন: তারেক ২১ আগস্টের মাস্টারমাইন্ড

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, সকালে মেট্রোরেলের ২ টি লাইনের মধ্যে একটি লাইনের ট্রেনে কোনো কারণে ইমার্জেন্সি ব্রেক হয়।

এতে ট্রেনটি আটকে যাওয়ায় ঐ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে টেকনিশিয়ানরা গিয়ে এর সমস্যা সমাধান করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

প্রসঙ্গত, গত ৯ আগস্ট মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাব স্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশন বৈদ্যুতিক লাইন ফেল করায় সোয়া ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা