সংগৃহীত
জাতীয়

৩৮ ঘণ্টা পর এনআইডি সার্ভার  চালু

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সার্ভার হ্যাকিং থেকে সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন।

বুধবার (১৬ আগস্ট) প্রায় ৩৮ ঘণ্টা পর দুপুর ২টায় পুরোদমে সার্ভারটি চালু হয়েছে।

আরও পড়ুন: ১৫ আগস্টে জিয়া ওতপ্রোতভাবে জড়িত

আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

হুমায়ূন কবীর জানান, ‘প্রথমেই আমরা দুঃখ প্রকাশ করছি কিছু সময়ের জন্য সার্ভারের মেইটেনেন্স (রক্ষণাবেক্ষণ) ও অন্য কিছু কারণের জন্য সার্ভার বন্ধ রাখা হয়েছিল। আনন্দের সাথে জানাচ্ছি আবার সার্ভার আমরা ওপেন করে দিয়েছি।

আরও পড়ুন: বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি!

মঙ্গলবার (১৫ আগস্ট) আমাদের মেইনটেনেন্স (রক্ষণাবেক্ষণ)পত্রিকায় দেখেছিলাম সার্ভারে এ সময় থ্রেট আসতে পারে। আমরা চিন্তা করে দেখলাম জাতীয় তথ্যভাণ্ডার যদি হ্যাক হয় বা অন্য কিছু হয় তাহলে আমাদের রিকোভার করতে হবে। আমাদের উপর কোনো থ্রেট নেই। সার্ভার থেকে মোট ১৭১ প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সেবা পেয়ে থাকে।’

আরও পড়ুন: নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন

মহাপরিচালক আরও জানান সার্ভারে কোনো লু-ফলস দেখতে পেলে অবশ্যই জাতির স্বার্থে তারা সিদ্ধান্ত নেবেন, ‘নির্বাচন কমিশন চেষ্টা করে সবসময় এটা সচল রাখার জন্য।’

এ প্রসঙ্গে তিনি আরও জানান, সোমবার (১৪ আগস্ট) রাত ১২টার পর সার্ভার বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে ‘যখন আমাদের মেসেজ এলো কিছু হুমকি আসতে পারে তখন ঐ সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে ২টায় এই মুহূর্তে চালু করেছি।’

আরও পড়ুন: ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ আজ

হ্যাক করার চেষ্টা হয়েছে কি না জানতে চাইলে আইডিইএ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম জানান, ‘আমরা কিছু থ্রেট দেখেছি। মাইনর ইন নেচার। এই থ্রেটটা দেখেছি যা নেগোসিয়েশন করার মতন। আজকে যে থ্রেটগুলো দেখেছি তা মূল্যায়ন করেছি। আমরা এটা দেখে নেগোশিয়েট করা হয়েছে। ২টা থেকে ফুল রান করছে। সার্ভার পুরোপুরি সুরক্ষিত এখন।’

১৭১টি সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো ছিল উল্লেখ করে হুমায়ূন কবীর জানান, ‘সাধারণকে বললে প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিকটাকে মিনিমাইজ করার জন্যই আজ সকালে চালুর চেষ্টা করেছিলাম। চালু করতে গিয়ে সব চেক করেছি। খুবই সামান্য সাধারণের কষ্ট।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা