ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ

জেলা প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবীতে ৬৭টি দেশে নির্বাচন হয়েছে। সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ নিয়েই কেবল হইচই। ভৌগলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে বাংলাদেশের উপর বিদেশিদের চোখ।

আরও পড়ুন : বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বড়লোকের দেশগুলো চীনের অগ্রগতি দেখতে পারে না। তারা চীনকে আটকাতে চায়। তাই ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই খেলার মধ্যে পড়ে গেছে। তবে বাংলাদেশ সেটা ওভারকাম করবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে ড. আব্দুল মোমেন বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা জনগণের কাছে না গিয়ে শুধু বিদেশিদের কাছে নালিশ দেয়। তারা জনগণের কাছে আসে না। তারা হচ্ছে নালিশ পার্টি।

আরও পড়ুন : অগ্নি সন্ত্রাসীদের মানুষ চিনে ফেলেছে

টাকা পাচার নিয়ে মন্ত্রী বলেন, কোনো লোক বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করুক এটা আমরা চাই না। আওয়ামী লীগ সরকার এটা চায় না। কেউ কেউ বিদেশে গত ১৫ বছর থেকে খুব ধুমধামে আছেন। এটা কেমনে সম্ভব। নিশ্চই টাকা-পয়সা নিয়ে গেছেন। আগামীতে টাকা পাচার বন্ধ করতে পারলে দেশ অনেক সমৃদ্ধ হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা