ফ্লাইওভারে ঝুঁকিপূর্ণ যাত্রী ওঠানামা
জাতীয়

ফ্লাইওভারে ঝুঁকিপূর্ণ যাত্রী ওঠানামা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফ্লাইওভারের ওপরেই নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে বাস থামিয়ে যাত্রী ওঠানামা চলছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রীরা।

পুলিশ বলছে, ফ্লাইওভারের ওপর কোনো ট্রাফিক পুলিশ থাকে না। তবে, এরপরও যানবাহন থামানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি যানজট বেড়ে ফ্লাইওভারের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।

ফ্লাইওভার কর্তৃপক্ষ বলছেন, ফ্লাইওভারের ওপর বাস থামানো নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকে তা অমান্য করছেন। তবে অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়।

সরেজমিনে মেয়র হানিফ ফ্লাইওভার গিয়ে দেখা যায়, এই ফ্লাইওভার দিয়ে গুলিস্তান থেকে শনির আখড়া ও পোস্তগোলা পর্যন্ত যাতায়াত করা যায়। এতে উঠতে ছয়টি এবং বের হতে সাতটি পথ রয়েছে। ফ্লাইওভারের ওপর এসব পথে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সব মিলিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে মেয়র হানিফ ফ্লাইওভার। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। সোমবার (২৪ আগস্ট) দুপরে সায়েদাবাদ নিচের রাস্তা থেকে উপরে ওঠানামার পথটিতে ও রাজধানী সুপার মার্কেটের নিচের রাস্তা থেকে উপরে ওঠানামার পথটিতে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করছে।

মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহারকারী চালক ও কয়েকজন যাত্রী জানান, এই ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা নতুন কিছু নয়। ফ্লাইওভারের সায়েদাবাদ ও রাজধানী সুপার মার্কেটের প্রান্তগুলোতে বাস বা অন্য গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হয়। সায়েদাবাদে নিচের রাস্তা থেকে উপরে সংযুক্ত ফ্লাইওভারের ওপরে মুখে বাসগুলোতে ওঠানামার কারণে উভয়ই ঝুঁকিতে পড়েছেন।

সজিব নামের এক মোটরসাইকেল চালক বলেন, এ ফ্লাইওভারে উঠার পরে অনেক মোটরসাইকেল অনেক দ্রুতগতিতে চালান ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এগুলো দেখার কেউ নেই। ফ্লাইওভারে ওপর ট্রাফিক পুলিশ বা থানা পুলিশ থাকে না।

তিনি আরো বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যাত্রীদের জন্য বিপজ্জনক স্থাপনা হয়ে উঠেছে। উদ্বোধনের পর থেকে ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক মানুষ মারা গেছেন। রোববারও ফ্লাইওভারের সায়েদাবাদ ও নিমতলী প্রান্তে দুটি দুর্ঘটনা ঘটেছে। সকালে ফ্লাইওভারের সায়েদাবাদ প্রান্তে বাস থেকে নেমে অন্য পাশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন এক তরুণী।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হানিফ ফ্লাইওভারে মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাও হচ্ছে। গাড়ির প্রচণ্ড গতি দুর্ঘটনার একটি কারণ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা