পদ্মা সেতুর তথ্য ও ছবির ব্যাপারে নির্দেশনা
জাতীয়

পদ্মা সেতুর তথ্য ও ছবির ব্যাপারে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

নির্মাণাধীন পদ্মা সেতুর কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে প্রকল্পের কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের এক কর্মকর্তা চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, চিঠিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পদ্মা সেতু সংশ্লিষ্ট কোনো ভিডিও, ছবি বা কোনো তথ্য শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সম্প্রতি এ ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, ঠিকাদার, প্রকৌশলী সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু শেয়ার না করেন।”

কোনো অপপ্রচার বা শঙ্কায় এই নির্দেশনা দেওয়া হল কি না- এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, “সেতু সংক্রান্ত যেকোনো বিষয়ে সবাইকে ই-মেইল বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্য কোনো কারণ এখানে দেখছি না। সবাই তো আর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য শেয়ার করতে পারে না, এতে তথ্যগত বিভ্রান্তি হতে পারে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য জানানোর প্রয়োজন হলে জনসংযোগ কর্মকর্তা বা তিনি নিজেই শেয়ার করবেন বলে জানান প্রকল্প পরিচালক।

বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল এই সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি), আর নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

সেতুটির উপর দিয়ে সড়ক ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন ভর নিতে সক্ষম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা