ছবি-সংগৃহীত
জাতীয়
হিরো আলমকে নি‌য়ে বিবৃতি

ইউরোপ-আমেরিকার ১৩ দূতকে তলব

সান নিউজ ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা বিতর্কিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া প‌শ্চিমা মিশ‌নের ১৩ দূত‌কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন : বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা

আগামীকাল বুধবার (২৬ জুলাই) তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ প‌শ্চিমা মিশ‌নের দূত‌কে কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ‌্যমে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌য়ে‌ছে।

ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন শেষ দিকে এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করে কয়েকজন। এ ঘটনার নিন্দা জা‌নি‌য়ে বিবৃতি দেয় ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লো। টুইট করে উদ্বেগ জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গো‌য়েন লুইসও।

আরও পড়ুন : নির্বাচন পরিস্থিতি নজরে রাখবে ইইউ

মা‌র্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো বিবৃ‌তি‌তে বলা হয়, আমরা গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম-যিনি হিরো আলম নামে পরিচিত-তার ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।

আরও পড়ুন : বিএনপিকে সায় দেয়নি বিদেশিরা

হিরো আলমের ওপর হামলার ঘটনায় টুইট ক‌রে উদ্বেগ প্রকাশ করায় গত ২০ জুলাই বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসকে তলব ক‌রে পররাষ্ট্র মন্ত্রণালয়। প‌শ্চিমা মিশনগু‌লোর বিবৃতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গত ১৯ জুলাই ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ বলেই তারা একটা মগের মুল্লুক পেয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।’ তিনি প্রশ্ন রাখেন নিউইয়র্কে যখন-তখন লোক মেরে ফেলা হয়। তারা কি স্টেটমেন্ট দেয় কখনও? জাতিসংঘ কখনও বলেছে আমেরিকাতে লোক মরে যায় কেন?

তবে এসবের পর নড়েচড়ে বসে সরকার। হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডেও নেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা