ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছে ইইউর বিশেষ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: বাংলা‌দেশ সরকা‌রের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ৬ দি‌নের সফ‌রে ঢাকায় আসছেন।

আরও পড়ুন: মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী

সোমবার (২৪ জুলাই) তিনি ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছে ঢাকার ইইউ দূতাবাসের একটি সূত্র।

কূট‌নৈ‌তিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। এ সফরে ২ পক্ষের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তিনি।

আরও পড়ুন: সাত অঞ্চলে ঝড়ের আভাস

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সফরে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সাথেও দেখা করবেন তিনি। সেই সাথে নাগরিক সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন ইইউয়ের বিশেষ এই প্রতিনিধি।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন গিলমোর।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় বল‌ছে, গত মে মাসের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলস সফরে ইইউর ৪ জন কমিশনারসহ ইউরোপের এ জোটটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে ধারাবাহিক বৈঠক করেন।

আরও পড়ুন: ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঐ সফরে গত ২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলসে ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সাথেও বৈঠক করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউর বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ছিলেন।

এর আগে ২০১৯ সালের জুনে ইইউর বি‌শেষ প্রতিনিধি হিসেবে গিলমোর বাংলাদেশে এসেছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা