জাতীয়

সমন্বয়হীনতা দূর করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয়হীনতা দূর করতে আইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, প্রকল্পের কাজ সমন্বয় করতে হবে। নির্দিষ্ট আইন মেনে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের কাজের যেন ওভারলেপ না হয়। ওভারল্যাপিং হলে অপচয় হয়, অপচয় আমরা চাই না। এক প্রকল্পের কাজ এক মন্ত্রণালয়ের নয়, এতে অনেক মন্ত্রণালয় সম্পৃক্ত থাকতে পারে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রকল্পের কাজ ওভারল্যাপিং হলে অর্থের অপচয় হয়। একই নামে যেন একাধিক প্রকল্প না আসে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয়হীনতার দূর করতে হবে। যার যার প্রকল্প সে বাস্তবায়ন করবে তবে সমন্বয় করে কাজ করতে হবে।

আরও পড়ুন : পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

তিনি বলেন, আমরা জানি এটা হবেই। রেট শিডিউলের সঙ্গে আমরা রিভাইজড করবো। মূল্য বেড়ে গেলে সেটা আমরা সংশোধন করবো। ডলারের যে দাম বাড়ছে এটার ফলেও প্রকল্পের সার্বিক ব্যয়কে প্রভাবিত করছে। এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা উপস্থাপন করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, উচ্চ আদালতে ট্যাক্স সংক্রান্ত অনেক মামলা পেন্ডিং আছে। আইন মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কীভাবে এগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যায় সে বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা করে উপকূল নিয়ে সাবধানে প্রকল্প নিতে হবে। বাংলাদেশের উপকূল কাদামাটির উপকূল। উপকূলকে ডিস্টার্ব করা যাবে না। অন্যান্য দ্বীপ বিশেষ করে ভোলা দ্বীপে প্রকল্প নিতে হবে সাবধানে।

এম এ মান্নান বলেন, আমাদের চমৎকার ফসল হয়, এগুলোর জন্য সংরক্ষণাগার নির্মাণ করতে হবে। কৃষি ও খাদ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : নুরের বিরুদ্ধে মামলা

‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পটি পাইলট হিসেবে ১৫টি গ্রাম বাছাই করা হয়েছে। ওই সব গ্রামের ফলাফল দেখে অন্য গ্রামে অনুসরণ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা