৮ মাসের বকেয়া বেতনের দাবিতে জাগরণের সাংবাদিকদের মানববন্ধন
জাতীয়

৮ মাসের বকেয়া বেতনের দাবিতে জাগরণের সাংবাদিকদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :

আট মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণের সাংবাদিকরা।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মানববন্ধন থেকে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, দৈনিক জাগরণের সিনিয়র রিপোর্টার তারেক সালমান। অংশ নেন ডিআরইউ’র কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ও আপ্যায়ন সম্পাদক এইচএম আকতার, দৈনিক জাগরণের হাসিবুল ফারুক চৌধুরী, মেহ্দী আজাদ মাসুম, হালিম মোহাম্মদ, হাসান শাফিঈ, বেনু সুত্রধর, আল হেলাল শুভ, নুরুল ইসলাম, রিয়াজুল ইসলাম শুভ, আসমাউল হুসনা সুমী, ফাইজা চৌধুরী ও কাশেম হারুন।

জাগরণের সম্পাদক আবেদ খানকে অনতিবিলম্বে গত আট মাসের বকেয়া বেতন পরিশোধের আহবান জানান বক্তারা। অন্যথায় চলমান এ কর্মসূচি আরো কঠোর করার ঘোষণা দেন তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের বেতন না দিয়ে জাগরণের মালিক-কর্তৃপক্ষ যে টালবাহানা করছেন, তা কোনোভাবেই সহ্য করা হবে না। দৈনিক জাগরণ সাংবাদিকদের পাওনা বেতন না দিলে শিগগিরই সম্পাদক-প্রকাশকের উত্তরার বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনসহ জাতীয় প্রেসক্লাব ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সামনে কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ডিআরইউ’র সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বলেন, ‘করোনাকালেও দৈনিক জাগরণের আমাদের সহকর্মীরা মানবেতর জীবন-যাপন করছেন। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এখানে কোনো রাজনৈতিক মত নেই। আমরা সবাই মিলে আমাদের সহকর্মীদের দাবি আদায়ে যা করার তাই করবো।’

ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান জাগরণ সম্পাদক ও প্রকাশক আবেদ খানের উদ্দেশ্যে বলেন, ‘আপনি বেতন দিয়ে দিন। তা না হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক হাজার ৮০০ সদস্য ঐক্যবদ্ধভাবে দৈনিক জাগরণের সাংবাদিকদের বকেয়া বেতন আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

একই দাবিতে গত ১০ আগস্ট বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এবং গত ২৭ জুলাই দুপুর থেকে বিকেল পর্যন্ত দৈনিক জাগরণের বনানী কার্যালয়ের সামনে মানববন্ধন করেছিলেন জাগরণের সাংবাদিকরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা