জাতীয়

চলে গেলেন সাংবাদিক রাজনের মা স্বপ্না ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্যের মা স্বপ্না ভট্টাচার্য আর নেই। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সহিলপুর গ্রামের নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

স্বপ্না ভট্টাচার্য সহিলপুর গ্রামের আইনজীবী সহকারী কৃপেশ ভট্টাচার্যের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গ্রণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় বাংলা মহাশ্মশান ঘাটে তাকে দাহ করা হয়।

স্বপ্না ভট্টাচার্যের ছোট ছেলে সাংবাদিক নেতা, শিশু সংগঠক, লেখক-শিশু সাহিত্যিক এবং পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা আন্দোলনের সংগঠক রাজন ভট্টাচার্য। তিনি খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক জনকণ্ঠ ইউনিট প্রধান, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) ও নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত।

রাজন ভট্টাচার্যের মা স্বপ্না ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, ঢাকা মহানগরী কমিটির সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ এবং নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক অরবিন্দ ধর। শোক জানিয়েছেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এবং এসসিআরএফ ও নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশীষ কুমার দে।

পৃথক পৃথক শোকবার্তায় তারা প্রয়াত এই মায়ের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা