ছবি-সংগৃহীত
জাতীয়

ডেঙ্গু বিষয়ে বেশি বেশি তথ্য চাই

নিজস্ব প্রতিবেদক : তিন মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ চালু করার কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা এখন সবচেয়ে বেশি তথ্যের দাবিদার। আমরা আশা নিয়ে বসে আছি, আপনারা আমাদের তথ্য দেবেন। তথ্য পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি ৮৮৯

সোমবার (১০ জুলাই) বিকেলে ডিএসসিসির নগর ভবনে আয়োজিত ‘ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা, স্মার্ট মামলা ব্যবস্থাপনা ও সম্পত্তি ভাণ্ডার ব্যবস্থাপনা’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমি বলেছি... যত তথ্য দেবেন আমরা তত অ্যাকটিভ হতে পারব। শহরের অজস্র জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এর বাইরে বাসার আঙিনা ও নিজের স্থাপনা নিজেকে পরিষ্কার রাখতে হবে।

আরও পড়ুন : জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি

তাপস বলেন, ডেঙ্গুর বিষয়ে আমরা সর্বাত্মক কার্যক্রম নিয়ে চলেছি। আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে আমরা তিন মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ চালু করব। আমরা যে আশঙ্কা করছি, জনসচেতনতা না থাকলে বা দায়বদ্ধতার বিষয়টি ঠিকঠাক না থাকলে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। এটি বিশেষজ্ঞরাও বলছে। আমরা মাঠ পর্যায়ে যে পরিস্থিতি দেখছি তাতে আমাদেরও অভিজ্ঞতা তেমনই।

তিনি আরো বলেন, আমরা গত ১০-২০ বছরের তথ্য যাচাই-বাছাই করে দেখেছি, শ্রাবণ ও ভাদ্র মাসে ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। জলবায়ু, আবহাওয়া ও আমাদের ভৌগোলিক অবস্থান সবকিছু মিলিয়ে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত, এমনকি আশ্বিন মাস পর্যন্ত এর প্রকোপ দেখা গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা