ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি: আগামী জুলাইয়ের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন।

আরও পড়ুন: বেশি দামে বিক্রির অভিযোগ

কূটনৈতিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজনৈতিক নানা বিষয় নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করবেন।

সূত্র জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলে থাকবেন। জুলাইয়ের শুরুতে সফরের কথা বলা হলেও বিস্তারিত কিছু জানা যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ সরব। দীর্ঘদিন ধরে তারা বিষয়টি নিয়ে কথা বলে আসছে। সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা ছাড়াও ২০২১ সালে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা।

আরও পড়ুন: মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

তারা ভোট কারচুপি বা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের ভিসা দেবে না। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রসারের এজেন্ডার ক্ষেত্রে বাংলাদেশকে একটা 'দৃষ্টান্ত' হিসেবে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তারা আরও বলছেন, বাইডেন প্রশাসন একটা মূল্যবোধভিত্তিক পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জোরালোভাবে প্রয়োগ করছে।

আরও পড়ুন: সরগরম রাজধানীর পশুর হাট

প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও তখন এরকম কোন ভূমিকা নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি মূল্যবোধভিত্তিক ছিল না।

কিন্তু বাইডেনের পররাষ্ট্রনীতি মূল্যবোধভিত্তিক এবং গণতন্ত্র ও মানবাধিকারকে তারা অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে রেখেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা