ছবি : সংগৃহিত
জাতীয়

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেটেরি অর্পোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: দিল্লিতে বাংলাদেশ-ভারত সংলাপ আজ

প্রধানমন্ত্রী পেটেরির কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আপনাকে অভিনন্দন জানাই।’

প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি যে বিভিন্ন পদমর্যাদায় বিশেষ করে অর্থমন্ত্রী হিসেবে আপনার অভিজ্ঞতা নতুন পদে আপনার দূরদর্শী নেতৃত্ব এবং রাজনৈতিক প্রজ্ঞা প্রতিফলিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করেছে।

আরও পড়ুন: রিজার্ভে স্বস্তি ফেরার সম্ভাবনা জোরালো

শেখ হাসিনা বলেন, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা, বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহায়ক ভূমিকা পালন করতে দুই সরকারকে কাছে নিয়ে এসেছে।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, বোঝাপড়া ও সহযোগিতার বন্ধন সামনের দিনগুলোতে আরও গভীর ও সুসংহত হবে।’

আরও পড়ুন: হজ পালনে সৌদি যাচ্ছেন শুক্রবার

দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের জন্য বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করার জন্য পেটেরি অর্পোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন শেখ হাসিনা।

ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, মঙ্গল ও সাফল্য এবং ফিনল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা