ছবি: সংগৃহীত
জাতীয়

আমাদের সবুজ কমে গেছে

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব এক বিপর্যয়কর ভবিষ্যতের দিকে ধাবমান বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, আমাদের এখানে সবুজ অনেক কমে গেছে। আমাদের বড় জোর ৮ শতাংশ বনভূমি রয়েছে। আজ সারা বিশ্বে সবুজ সংরক্ষণে একটা ক্যাম্পেইন চলছে। দেরিতে হলেও অনেকে নজর দিয়েছেন।

আরও পড়ুন : মালয়েশিয়ায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আষাঢ় শ্রাবণ ও ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষক ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

ওবায়দুল কাদের বলেন, অগণতান্ত্রিক সরকার যখন এসেছে, তখন তারা গাছ উজাড় করেছে, বনজ সম্পদ উজাড় করেছে, বৃক্ষকে শত্রু মনে করেছে।

ইকোনমিস্টের সমীক্ষায় বলছে, বসবাস অনুপযোগী রাষ্ট্রের তালিকায় ১৪০ দেশের মধ্যে আমাদের অবস্থান ১৩৭ তম। এর মূল কারণ বৃক্ষ নিধন ও নদী দূষণ।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

সেতুমন্ত্রী আরও বলেন,কৃষি ঠিক আছে বলে বাংলাদেশ ঠিক আছে। কৃষি বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। কৃষিতে যুগোপযোগী সিদ্ধান্ত আমাদের নেত্রী বাস্তবায়ন করেছে। কৃষি ঠিক আছে বলে আমরা অনেক গ্রো করেছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা