ছবি: সংগৃহীত
জাতীয়

সুষ্ঠু-অবাধ নির্বাচন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ভোট সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে হচ্ছে বলে জানিয়েছের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে উচ্চ সতর্কতা পাকিস্তানে

সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ২ সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বলেন, সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসব মুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলি-ছুরিকাঘাতে আহত ১৩

তিনি আরও বলেন, আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্মসচিব মনিরুজ্জামান। তাদের সাথে ১০ জন করে কর্মকর্তারা রয়েছেন। তাদের কাছ থেকে ফিডব্যাকটা পেলাম খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে। কোনো প্রকার অসহযোগিতা কারো কাছ থেকে পাইনি।

মো. আহসান হাবিব খান বলেন, প্রথমত যারা ভোটার, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে। যারা প্রার্থী তারা সহযোগিতা করছে, কোনো প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয় নাই।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

তৃতীয়ত, আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সবাই মিলে এ পর্যন্ত নির্বাচন পরিচালনা করছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে আনন্দের সাথে ভোট দিচ্ছেন। আশা করি, অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কারো পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।

তিনি বরেণ, আশা করি শেষ পর্যন্ত এভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। আড়াই ঘণ্টায় কয়েকটা কেন্দ্রে দেখলাম ৮০ টা, অনেক কেন্দ্রে ৪৭ টা ভোট হয়েছে। এটা স্লো নয়, গোয়িং ফাস্ট। ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে ৪ টার পরেও ভোটগ্রহণ চলতে থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা