ছবি-সংগৃহীত
জাতীয়

ইসির ৫ কর্মকর্তাকে বদলি

সান নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: সিগন্যালের ত্রুটির কারণেই দুর্ঘটনা

রোববার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

বলা হয়েছে, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি. এম. সাহাতাব উদ্দিনকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে বদলি করে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া আলাদা আরেক প্রজ্ঞাপনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে বদলি করে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রংপুর জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা