হঠাৎ ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
জাতীয়

হঠাৎ ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রকোপের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ সফরে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা আসছেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, হঠাৎ করেই এ সফরটি নির্ধারিত হয়েছে। ঢাকায় শ্রিংলা পররাষ্ট্র সচিব এম মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।

হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিবের আসার কারণ সম্পর্কে কোনো সূত্র মন্তব্য করতে চায়নি। তবে কেউ কেউ মনে করছেন চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সমৃদ্ধ হওয়ায় কিছুটা উদ্বিগ্ন ভারত। সেই লক্ষ্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য শ্রিংলার আগমন।

পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন। এছাড়া তিন বছর তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা