গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি উন্নয়ন আন্দোলনের
জাতীয়

গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি উন্নয়ন আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনাকালে বাড়ানো গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া পুনর্বহালের রাখার দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, করোনা সংকটে যে শর্ত সাপেক্ষে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল, তার কোনোটাই মানছেন না পরিবহন মালিক-শ্রমিকরা। বাড়তি ভাড়া নিয়ে পুরনো পদ্ধতিতেই গদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। ফলে একদিকে হুমকির মুখে রয়েছে জনস্বাস্থ্য, অন্যদিকে পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের। তাই অবিলম্বে সরকার নির্ধারিত এ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া পুনর্বহাল করতে হবে।

বিবৃতি দাতারা হলেন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, মহাসচিব মো. গোলাম মোস্তফা সজীব মোল্লা, ভাইস চেয়ারম্যান মোল্লা সিরাজুল ইসলাম নয়ন, মো. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর ও মো. রিয়াজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. তরিকুল ইসলাম কাবির, মোহাম্মাদ মিলন, মিরাজ আল সাদি, মোহাম্মদ হোসেন মুক্ত, মো. নাসির খান ও ডা. অনুপ কুমার মিত্র, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল, মো. জামাল হোসেন, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এস কে নাজমুল হাসান, এম হাসিব গোলদার, ইসহাক ফরীদি, আব্দুল্লাহ আল নোমান, শেখ আজিজুল ইসলাম, মো. বেলাল শিকদার, মো. নজরুল ইসলাম, ডা. শামিমুল ইসলাম, মো. কামাল হোসেন, শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন বলেন, ‘সরকার যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের নিয়ে বৈঠক করে এই সংকটময় মুহূর্তে জনগণের ওপর একচেটিয়াভাবে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া চাপিয়ে দেয়। এ ঘোষণার পর পরই দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়।’

‘সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার অনতিবিলম্বে আগের ভাড়া পুনর্বহালের নির্দেশনা দেবে বলে আশা করছি। অন্যথায় সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনে বাধ্য হবেন।’

অন্য নেতারা বলেন, ‘করোনা সংকটে দেশের কর্মহীন ও আয় কমে যাওয়া সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি দেশের গণপরিবহনগুলোতে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির নামে গণপরিবহনের বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাহার করে দেশের প্রতিটি রুটে ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা