ছবি: সংগৃহীত
জাতীয়

কানাডার নামে প্রতারণায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : কানাডায় পাঠানোর নামে প্রতারণা করার অভিযোগে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে ২ জনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সেই সাথে তারা তাদের অর্থ ফেরত আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

ভুক্তভোগী সাইফুর রহমান জানান, ২ বছর আগে কানাডা তাদের অভিবাসন বৃদ্ধির ঘোষণা দেয়। এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আমাদের চোখে পড়ে।

আরও পড়ুন : পাকিস্তানজুড়ে বিক্ষোভ

এর মধ্যে ‘জাস্ট ফর ইউ’ নামের একটি ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা যোগাযোগ করি প্রতারক রফিকুল ইসলামের সাথে। তিনি নিজেকে কানাডা প্রবাসী দাবি করেন এবং তার কোম্পানিতে চাকরির অফার দেন।

তিনি আরও জানান, চুক্তি মোতাবেক রফিকুল ইসলামকে কয়েক দফায় টাকা প্রদান করি। কিন্তু পরে ইউটিউবার জিয়া হাসান ও কাজী হাসান প্রতারক রফিকুল ইসলামের আসল চরিত্র প্রকাশ্যে নিয়ে আসেন। এই প্রতারক ভুয়া কোম্পানির কাগজ দেখিয়ে ভুয়া চাকরির অফার দেন।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৮৪ প্রাণহানি

বর্তমানে আমরা কানাডা সরকারের ব্ল্যাকলিস্টে রয়েছি। আমাদের টাকায় প্রতারক রফিকুল ইসলাম এখন ইন্দোনেশিয়ায় বিলাসী জীবনযাপন করছে।

এ সময় ভুক্তভোগী বলেন, আমরা যারা প্রতারিত হয়েছি, আমাদের দাবি রফিকুল ইসলামের ভিসা বাতিল করে আইনের আওতায় আনা হোক এবং আমাদের কষ্টার্জিত টাকা উদ্ধার করা হোক।

আরও পড়ুন : বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ইইউ

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ভুক্তভোগী আব্দুল মোতালেব, সাজেদুল, দিদারুল ইসলাম, রুহুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা