ছবি : সংগৃহিত
জাতীয়

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বন বিভাগ জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধের লক্ষ্যে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জ দিয়ে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

শনিবার (৬ মে) সকাল থেকে পরিবেশ রক্ষার শর্ত ভঙ্গ করার কারণে পর্যটকদের প্রবেশে মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পর্যটকরা যখন সুন্দরবন ভ্রমণে যায় তখন সঙ্গে করে পানির বোতল, প্লাস্টিকের বক্স, চিপসের প্যাকেটসহ অন্যান্য প্লাস্টিক সামগ্রী নিয়ে যায়।

এ সমস্ত প্লাস্টিক সামগ্রী ব্যবহার শেষে পর্যটকরা নদীতে ও সুন্দরবনের মাঝে ফেলে দেয়। ফেলে দেওয়া এসব প্লাস্টিক নদী ও সুন্দরবনের পরিবেশের ওপর বিপর্যয় ঘটায়।

আরও পড়ুন : ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয়

এ প্লাস্টিকের প্রভাবে নদীতে থাকা অনেক প্রাণী মারা যাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় ঠেকাতে বন বিভাগ পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে।

জানা গেছে, এ বিষয়ে স্থানীয় ট্রলার ও বোর্ড মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে শর্ত মানলে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

সুন্দরবন সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বন ও পরিবেশমন্ত্রী সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে প্লাস্টিকসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

আরও পড়ুন : এগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

এ বিষয়টি সকল ট্রলার মালিক ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনেকবার। এমনকি প্রতিটা ট্রঠলারে নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও পর্যটকরা সেখানে প্লাস্টিক সামগ্রী না ফেলে নদীতে ফেলেন।

সরেজমিন তদন্তে এ বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ কারণে শনিবার সকাল থেকে মৌখিকভাবে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সুন্দরবন এলাকার ট্রলার ও বোর্ড মালিক কর্তৃপক্ষের ডাকা হয়েছে। তারা পরিবেশ রক্ষার শর্ত মানলে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা