জাতীয়

কোনো অভিযোগ নেই

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

আরও পড়ুন : ঢাকার-চট্টগ্রাম-সিলেট যোগাযোগ বন্ধ

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

কৃষ্ণ পদ রায় বলেন, ভোট দিতে পারছে না এরকম কোনো পরিস্থিতি হয়নি। নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত এরকমই থাকবে। কোনো প্রার্থীর কোনো অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে দেখেছি সব জায়গায় বিভিন্ন প্রার্থীর এজেন্ট রয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনী কাজ করছে৷ এছাড়াও জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন : চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

এদিকে, সকাল ৮টায় ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনের শুরুতে সকালে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে মোমবাতি প্রতীকের প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স উ ম আব্দুস সামাদ বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্ট বের দেওয়ার অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন : শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুদগ্রাম নগরের চান্দগাঁওয়ের শমসের পাড়া হাজী চাঁন্দ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল, বায়েজিদ বোস্তামী থানার রিডার্স স্কুল, পাঁচলাইশের রহমানিয়া উচ্চ ও জামিয়া সুন্নিয়া মাদ্রাসাসহ কয়েকটি কেন্দ্রে ঘুরে তেমন কোনো ভোটারের উপস্থিতি দেখা যায়নি। অলস বসে থাকতে দেখা যায় নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের। তবে বিভিন্ন কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এছাড়াও বোয়ালখালী উপজেলার কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে একই অবস্থা বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে আসনশূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা