ছবি সংগৃহিত
জাতীয়
পবিত্র ঈদ উল ফিতর

বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুর জেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এ মিষ্টি বিনিময় করেন।

বিএসএফের পতিরাম-১৫১ ক্যাম্পের গেইটে দায়িত্বরত রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন বিজিবি হিলি আই সিপি কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম। এ সময় ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।

আরও পড়ুন : দরিদ্রদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ও ভারত হিলি সীমান্তের ক্যাম্প কমান্ডার রমেশ কুমার জানান, উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

আরও পড়ুন : ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

তারই ধারাবাহিক হিসেবে আমরা দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা