জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরার বামৈল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমরা মাতৃ ও শিশুমৃত্যু কমিয়েছি

বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই মো. আরিয়ান (৮) ও রায়হান (২) মো. মারফত মিয়ার ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ইয়াসির আরাফাত বলেন, দুপুরে বাসায় খেতে এসে দেখি আম গাছের পাশে দুই শিশু অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের দুই পায়ে বিদ্যুৎ লেগেছে বোঝা যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইয়াসির আরাফাত আরো জানান, পাশের বাসায় কয়েকটি গাছের আম যাতে কেউ ছিঁড়ে খেতে না পারে সেজন্য গাছের চারপাশ দিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। সেই তারে জড়িয়ে আজ এ দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, এ ঘটনায় আম গাছের মালিকের বাড়িতে স্থানীয় জনতা হামলা চালিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা