পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জাতীয়

সারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে প্রতি কেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়। সারের এ মূল্যবৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে।

আরও পড়ুন: মিয়ানমারে হেলিকপ্টার হামলা, নিহত ৪০

মঙ্গলবার (১১ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, সারের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি নাও বাড়তে পারে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা একনেক সভা নিয়ে বসেছি, এটা (সারের মূল্যবৃদ্ধি) কৃষি মন্ত্রণালয়ের বিষয়। তবে আমি বলতে পারি সারের মূল্যবৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। তবে কতটুকু প্রভাব পড়বে এটা হিসাব কষে বলতে হবে। আমি বিজ্ঞানী নই, গবেষণা করে এটা বলতে হবে।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যদি উৎপাদন বাড়ে তবে সারের মূল্যবৃদ্ধিতেও মূল্যস্ফীতি বাড়বে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা